পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

Share

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিন পার্বত্য জেলা থেকে আসা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যান তিনি।

এ সময় সাচিং প্রু জেরি তার ব্যক্তিগত, বান্দরবান জেলা বিএনপি ও বোমাং রাজপরিবারের পক্ষ থেকে পৃথকভাবে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব দিয়েছেন, বিএনপির একজন কর্মী হিসেবে আমি তা পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।

মন্ত্রী বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব। পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করব।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পাহাড়ি ও বাঙালি সব জন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলাই অন্যতম লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক মুজিবর রশীদ, আবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন তুষার, সা শৈ প্রু, আবিদুর রহমান, আমির হোসেন আমু, নেজাম উদ্দিন চৌধুরী, বান্দরবান জেলা মহিলা দলের সভাপতি কাজী নিলুতাজ বেগম, নাইক্ষ্যাংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ, উম্মে কুলসুম সুলতানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেন সাচিং প্রু জেরি। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

মালয়েশিয়ায় ৮৭ বাংলাদেশিসহ ১১২ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮৭ জন বাংলাদেশিসহ মোট...