রেস্তোরাঁর খাবার খেয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি পুরো পরিবার

Share

ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে রেস্তোরাঁ থেকে কিনে আনা খাবার খেয়ে বিষক্রিয়ায় পাঁচ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা ও দুই বোনসহ পরিবারের আরও চার সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সুরাটের রানুজাধাম সোসাইটির বাসিন্দা অশোকভাই কালসারিয়ার পরিবার স্থানীয় ‘শীতল রেস্তোরাঁ’ থেকে ‘কাজু-পনির কারি’ কিনে এনে রাতের খাবারে খেয়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১৬ আগস্ট ভোর ৪টার দিকে অশোকভাই ও তার এক মেয়ে তীব্র পেটে ব্যথা অনুভব করেন। সকালে স্থানীয় এক ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়া হলেও তাদের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকে। একে একে পরিবারের বাকি সদস্যরাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে সবাইকে দ্রুত শহরের সদ্বিচার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচ বছর বয়সী আর্যা। পরিবারের অন্য চার সদস্যের অবস্থাও গুরুতর হওয়ায় তাদের একই হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাদের খাদ্যে বিষক্রিয়া (ফুট পয়জনিং) হয়েছিল।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল্ল পানসেরিয়া জরুরি ভিত্তিতে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি চিকিৎসাধীন পরিবারটির সর্বোত্তম সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত ‘শীতল রেস্তোরাঁ’ অবিলম্বে সিলগালা করার নির্দেশ দেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ।

সূত্র : এনডিটিভি

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...