সাড়ে পাঁচ মাস পর দুদকে নতুন কমিশনের কার্যক্রম শুরু

Share

সাড়ে ৫ মাস অভিভাবকহীন থাকার পরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অষ্টম কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে গঠিত নতুন কমিশনের চেয়ারম্যান ও দুই কমিশনার আজ বুধবার (১৯ আগস্ট) সকালে দুদকের প্রধান কার্যালয়ে অফিস শুরু করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কমিশনের তিন সদস্য। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতার অবসান হলো।

সংশ্লিষ্টদের আশা, নতুন নেতৃত্বে দুদকের অনুসন্ধান, তদন্ত ও মামলা পরিচালনাসহ দুর্নীতি দমন কার্যক্রমে আরও গতি আসবে। দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ, অনুসন্ধান-তদন্তে গতি এবং সংস্থাটিকে আরও শক্তিশালী ও গতিশীল করাই এখন নতুন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ।

গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের কারণে দুদক কমিশন শূন্য হয়। দীর্ঘ ১৬৬ দিন শূন্য থাকার পর ১৮ আগস্ট নতুন চেয়ারম্যান ও ২ কমিশনার নিয়োগ পান।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...