বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ধর্মীয় সম্প্রদায়ের অবদান আছে বললেন মার্কিন রাষ্ট্রদূত

Share

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ধর্মীয় সম্প্রদায়ের অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি বলেছেন, “এখানে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চা করে আসছে, যা আজকের এ অনুষ্ঠানে প্রতিফলিত হয়েছে।”

সোমবার সকালে বরিশাল গৌরনদীতে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিয় সভায় রাষ্ট্রদূত এ পর্যবেক্ষণ তুলে ধরেন। এর আগে ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।

ক্রিস্টেনসেন বলেন, “আমি বরিশাল সফরে এসে মসজিদ পরিদর্শন করেছি, মন্দির পরিদর্শন করেছি, গির্জা পরিদর্শন করেছি। আমি দেখেছি সবাই মিলে কীভাবে বাংলাদেশের ইতিহাস লিখছে, দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে।”

নিজ দেশের উদাহরণ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “ধর্মীয় স্বাধীনতার ধারণা যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার অনেক আগে থেকে চলে আসছে। দেশটি প্রতিষ্ঠার প্রথম দিকে অনেকে এসেছিলেন এ কারণে যে, যুক্তরাষ্ট্রে নিজেদের ধর্মীয় বিশ্বাস স্বাধীনভাবে প্রকাশ করা যায়। এ কারণেই ধর্মীয় স্বাধীনতা আজও যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

“প্রতিবছর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে এবং বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে।”

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...