হাম ও হামের উপসর্গে সোমবার সকাল থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের হাম শনাক্ত হয়েছিল। আর হামের উপসর্গ ছিল চারজনের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১৮৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৮৯ জন।
আরো পড়ুনঃ হামে ২৪ ঘন্টায় ১৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫৯ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫ হাজার ৭২৬ জন।
১৫ মার্চ থেকে ৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৮৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৯ হাজার ৫০২ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৫৮ জন।