হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পতাকাবাহী পাকিস্তানি ট্যাংকার

Share

হুতিদের ঘোষিত অবরোধ সত্ত্বেও পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাংকার নিরাপদে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করেছে। সামুদ্রিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড (Windward)-এর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আফ্রাম্যাক্স শ্রেণির দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল বহন করে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করে। পুরো যাত্রাপথে জাহাজ দুটির ট্র্যাকিং সিস্টেম চালু ছিল, যা তাদের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব করেছে।

উইন্ডওয়ার্ডের তথ্যমতে, গত ২০ জুলাই হুতিরা সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করার পর থেকে চীনের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন সৌদি-সংযুক্ত অধিকাংশ তেলবাহী জাহাজ হয় হামলার মুখে পড়েছে, নয়তো নিরাপত্তার কারণে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অব গুড হোপ ঘুরে বিকল্প পথে চলাচল করেছে।

এদিকে, এই দুই ট্যাংকারের নিরাপদ যাত্রার কয়েক দিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের সতর্ক করে জানায়, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজে হামলা হলে তা দেশের জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হবে।

সূত্র: আল জাজিরা

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...