কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

Share

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা (অব.) মোজাফফর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পাশাপাশি তাকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এর আগে মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের যোগসাজশ রয়েছে। তার কাছ থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...