এবার ব্যক্তিগত গাড়ির জন্যও চালু হলো ফুয়েল পাস

প্রাথমিকভাবে “ক”, “খ” ও “গ” সিরিজের ব্যক্তিগত গাড়ির মালিকরা ফুয়েল পাসে রেজিস্ট্রেশন করতে পারবেন

by নিজস্ব প্রতিবেদক

জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে “ফুয়েল পাস” ব্যবস্থার পরিধি আরও বাড়ানো হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) থেকে ব্যক্তিগত গাড়িকেও এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।

প্রাথমিকভাবে “ক”, “খ” ও “গ” সিরিজের ব্যক্তিগত গাড়ির মালিকরা ফুয়েল পাসে রেজিস্ট্রেশন করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য সিরিজের গাড়িও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

আরো পড়ুনঃ ঢাকার যে ৭ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

এর আগে মোটরসাইকেলের ক্ষেত্রে চালু থাকা এই পদ্ধতি শিগগিরই ঢাকার সব ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়ির জন্যও প্রযোজ্য হবে।

গাড়ির মালিকদের দ্রুত ফুয়েল পাস অ্যাপ ডাউনলোড করে বা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

You may also like