শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার, যা বলছে ডিএমপি

Share

রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। শনিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি এসব তথ্য জানান।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে লুকানো অবস্থায় তিনটি বিদেশি রিভালভার উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ ৭টি মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারো অপরাধ কর্মকাণ্ড চালাতো।

গত কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় যে সকল অপরাধ কর্মকাণ্ড হয়েছে তার বেশিরভাগ কাজের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীদের সংযোগ পাওয়া গেছে। পরে শুক্রবার (১৭ জুলাই) মতিঝিল এলাকার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...