সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আকষ্মিক হামলা, বহু সেনা হত্যার দাবি ইরানের

Share

সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত একটি মার্কিন কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলায় বহু মার্কিন সেনা নিহত হবার দাবি করা হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইরানের ইরানশাহর শহরে ইরানি সেনাদের ব্যারাকে যুক্তরাষ্ট্রের আগের হামলার প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

আইআরজিসির জনসংযোগ বিভাগ ‘অপারেশন নাসের-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে জানায়, ইরানশাহরের শহিদ সেনাদের রক্তের প্রতিশোধ নিতে সিরিয়ার আল-তানফ অঞ্চলে শত্রুপক্ষের বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর নৃশংসতার জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনী ‘অপারেশন নাসর-২’এর একাদশ ধাপে ‘আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.)’ কোডনামে এবং ইরানশাহরের বাম্পুরের শহিদ সেনাদের স্মরণে সিরিয়ার তানফ অঞ্চলে শত্রুর বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালায়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, এই হামলায় একটি রাডার ব্যবস্থা এবং বিশেষ অভিযানে ব্যবহৃত কয়েকটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইরানশাহরের শহীদ সেনাদের রক্তের প্রতিশোধ হিসেবে বিপুলসংখ্যক মার্কিন সেনাও নিহত হয়েছে।

আইআরজিসি আরও দাবি করে, হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের সাহসী যোদ্ধাদের হাতেই রয়েছে। যতদিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকবে, ততদিন এই অঞ্চল দিয়ে এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি হতে দেওয়া হবে না।

তবে, আইআরজিসির এসব দাবি স্বাধীন বা নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...