ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৪ জন, লালবাগ বিভাগ ১৮ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৫৪ জন, তেজগাঁও বিভাগ ৪৩ জন, মিরপুর বিভাগ ৯১ জন, গুলশান বিভাগ ৩১ জন, উত্তরা বিভাগ ৩২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২ টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড, একটি প্রাইভেটকার ও দুজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।