গাইবান্ধার সেই হরিদাস তরণী মানি লন্ডারিং মামলায় গ্রেফতার

Share

গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা সেই হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (১২ জুলাই) রাতে রাজধানীর উত্তরা-পশ্চিম থানায় করা একটি মানি লন্ডারিং মামলায় তাকে পলাশবাড়ী মন্দির এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৩ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

২০২২ সালে প্রতারণার একটি মামলায় আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন।

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ স্থাপন ও নির্মাণকাজ সেই জুনেই স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তখন জানিয়েছিল মন্দির কমিটি।

ওই সময় বিজ্ঞপ্তিতে মন্দির কর্তৃপক্ষ জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মন্দিরের নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন, রাজনৈতিক দল কিংবা কোনো পক্ষের চাপের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Related Articles

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়: ফিলিস্তিনি রাজনীতিবিদ

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) আর কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রীড়া...

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘অস্বাভাবিক মাত্রার’ দাবানল

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক ফনতেনব্লো (Fontainebleau) বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে...

জোটের শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর...

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেফতার...