কমিশনার ছাড়াই চলছে দুদক, জমছে অভিযোগের পাহাড়

Share

প্রায় চার মাস ধরে চেয়ারম্যান ও তিন কমিশনার ছাড়াই চলছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে অনুসন্ধান শুরু, মামলা দায়ের, চার্জশিট অনুমোদন, সম্পদ জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, গ্রেফতারি কার্যক্রমসহ কমিশনের অনুমোদননির্ভর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় শতাধিক অভিযোগ, একাধিক অনুসন্ধান, মামলা। আটকে আছে গুরুত্বপূর্ণ সব চার্জশিট।

দুদকের কর্মকর্তারা বলছেন, কমিশন না থাকায় প্রতিষ্ঠানটির নিয়মিত প্রশাসনিক কার্যক্রম চললেও আইন অনুযায়ী যেসব সিদ্ধান্ত কমিশনের অনুমোদন ছাড়া সম্ভব নয় সেগুলো এগোচ্ছে না। এতে আলোচিত বহু দুর্নীতি মামলার অগ্রগতি থেমে রয়েছে।

গত ৩ মার্চ ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই । এরপর থেকেই চেয়ারম্যান ও কমিশনারশূন্য হয়ে পড়ে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। দীর্ঘ চার মাসেও নতুন কমিশন নিয়োগ না হওয়ায় কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে দুদক।

তবে নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২২ জুন দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে সার্চ কমিটি গঠন করা হয়। এরই মধ্যে সাবেক আমলা, সাবেক সেনা কর্মকর্তা ও বিচার বিভাগের কয়েকজন ব্যক্তির নাম সম্ভাব্য কমিশনার হিসেবে আলোচনায় রয়েছে।

দুদকের মুখপাত্র ও উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আইন ও বিধি অনুযায়ী কমিশনের রুটিন কার্যক্রম চলছে। তবে যেসব বিষয়ে কমিশনের অনুমোদন প্রয়োজন, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর সেসব বিষয়ে সিদ্ধান্ত হবে।

দুদকের কর্মকর্তারা বলছেন, কমিশন না থাকলেও তদন্ত ও তথ্য সংগ্রহের কাজ পুরোপুরি বন্ধ হয়নি। তবে কমিশনের অনুমোদন ছাড়া মামলা, চার্জশিট, অনুসন্ধান শুরু, সম্পদ জব্দ, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।

Related Articles

চট্টগ্রামে বন্যায় ১৩ হাজার ৮৬০ ঘর, ৩৭৪ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় ১৩...

অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান...

ঈশ্বরদীতে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

পাবনার ঈশ্বরদীতে ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের লাইনচ্যুত বড়ি উদ্ধারের সাড়ে পাঁচ ঘণ্টা পর...

দেনমোহর আদায়ের নীতিমালা প্রণয়নে হাই কোর্টের রুল

বিয়ের সময় নির্ধারিত দেনমোহর আদায় ও পরিশোধের নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া...