কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Share

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, তার পিতা এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে কাতারের আমির, রাজপরিবার, সরকার এবং ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে কাতার একটি আধুনিক, সমৃদ্ধ এবং বিশ্বে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

তারেক রহমান আরও বলেন, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও কাতারের ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক গড়ে উঠেছে। বাংলাদেশ এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, এই গভীর শোকের মুহূর্তে তার চিন্তা ও প্রার্থনা কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারের জনগণের সঙ্গে রয়েছে। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন। একই সঙ্গে কাতারের আমির ও শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দানের জন্যও মহান আল্লাহর কাছে দোয়া করেন।

Related Articles

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়: ফিলিস্তিনি রাজনীতিবিদ

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) আর কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রীড়া...

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘অস্বাভাবিক মাত্রার’ দাবানল

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক ফনতেনব্লো (Fontainebleau) বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে...

জোটের শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর...

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেফতার...