জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জোর দিয়ে বলেছেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদের সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের “কাঁধে কাঁধ মিলিয়ে” কাজ করা উচিত।
তিনি সংসদে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
আজ সোমবার সংসদে প্রায় একই ধরনের জ্বালানি ও এর প্রভাব সংক্রান্ত দুটি পৃথক মুলতবি প্রস্তাব নোটিশ নিয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন।
আরো পড়ুনঃ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে, প্রধানমন্ত্রীর আশ্বাস
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩) এসব নোটিশ উত্থাপন করেন।
ডেপুটি স্পিকার বলেন, এ আলোচনাগুলো সংসদে একটি গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রতিফলন ঘটায়।
সংসদীয় কার্যপ্রণালী বিধির কথা উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিক মুলতবি প্রস্তাব আনার পরিবর্তে বিধি অনুযায়ী বিকল্প ধারায় আলোচনা চালিয়ে যাওয়া যেতে পারে।
এর আগে, আজ বিকেল ৩টা ৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের অধিবেশন পুনরায় শুরু হয়।