নির্বাচনে বিএনপির জয় নিয়ে যা বললেন রুমিন ফারহানা

অনেক ভোটার অনিচ্ছাসত্ত্বেও বিএনপিকে ভোট দিয়েছেন, মূলত অন্য একটি দলকে ঠেকানোর উদ্দেশ্যে, বলেন তিনি

by নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দেশের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হতে পারত এবং ফলাফল আরো বেশি গ্রহণযোগ্য হতো।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, অনেক ভোটার অনিচ্ছাসত্ত্বেও বিএনপিকে ভোট দিয়েছেন, মূলত অন্য একটি দলকে ঠেকানোর উদ্দেশ্যে।

তিনি আরো দাবি করে বলেন, এসব বিষয়ে তিনি দলের ভেতরে ও বাইরে থেকে প্রতিবাদ জানালেও কার্যকর কোনো পরিবর্তন আসেনি। ফলে ভোটারদের একটি অংশ বাধ্য হয়ে কৌশলগতভাবে বিএনপিকে ভোট দিয়েছেন।

আরো পড়ুনঃ এনসিপিতে যোগ দেয়াকে গুজব বললেন রুমিন ফারহানা

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করলে রুমিন ফারহানা বলেন, এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।

“এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে, তা ভিত্তিহীন। তার বক্তব্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।“

You may also like