শনিবার ইসরায়েলি সেনাবাহিনী তাদের সর্বশেষ যুদ্ধ আপডেটে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর ২০০টিরও বেশি স্থানে তারা হামলা চালিয়েছে।
ইসরায়েলি বিমানবাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক আলোচনা চলার মধ্যেই শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একাধিক নতুন হামলার খবর পাওয়া গেছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আল-মাজাদেল শহরে একটি ড্রোন হামলা হয়েছে এবং তেবনিনে একটি গাড়িকে লক্ষ্য করে আরেকটি হামলা চালানো হয়েছে। হামলায় হতাহতের কোনো তথ্য এখনো জানানো হয়নি।
আরো পড়ুনঃ শান্তি আলোচনার মধ্যেও লেবাননে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল
ইরানের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত। তবে ইসরায়েলের এই অব্যাহত হামলা ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় প্রথম থেকেই উত্তেজনা তৈরি করেছে।
আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ জানিয়েছেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। ইসরায়েলকে দক্ষিণ লেবাননের মধ্যে তার হামলা সীমাবদ্ধ রাখতে রাজি করানোর বিষয়ে অগ্রসরতা দেখা যাচ্ছে।