এনসিপিসহ ৭ দলকে নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় নোটিস

Share

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ সাতটি দলকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।

হিসাব জমা না দেওয়া বাকি দলগুলো হল- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতন্ত্রাতিক আন্দোলন (এনডিএম) ও আমজনতার দল।

বৃহস্পতিবার ইসির উপ সচিব মোহাম্মদ মনির হোসেন এসব দলকে নোটিস দেওয়ার তথ্য দেন।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। ১৩ ফেব্রুয়ারি রাতে ফলের গেজেট প্রকাশ হয়।

নির্বাচনি আইন অনুযায়ী, ভোটের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলের ব্যয় বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ১৩ মে নির্বাচনি ব্যয় বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৭টি দল।

বিএনপি ও এনসিপিসহ যে ২৩টি দল ব্যয়ের হিসাব জমা দেয়নি, সেগুলোকে ১৪ জুনের মধ্যে সময় দিয়ে তাগিদ দেয় ইসি। পরে বর্ধিত এ সময়ে বিএনপিসহ ১৬টি দল হিসাব জমা দেয়।

এনসিপিসহ বাকি সাতটি দল এখন ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ হওয়ায় সেগুলোকে আলাদা নোটিস দেওয়া হল।

ব্যয় বিবরণী জমা না দেওয়ার বিষয়ে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না, সেটি জানতে চাওয়া হয়েছে নোটিসে। অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর জবাব দিতে বলা হয়েছে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...