বগুড়ায় এলজিআরডি প্রতিমন্ত্রীর পরিবারের নামে ‍৩ ইউনিয়নের নামকরণ

Share

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বংশ ও সন্তানদের নামে তিনটি নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলে এর সমালোচনা করেছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ছাঁটাই-প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে পটুয়াখালীর বাউফল থেকে নির্বাচিত শফিকুল ইসলাম মাসুদ এ সমালোচনা করেন।

তিনি বলেন, ‘ওনার বংশ মীরবাড়ী নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার দুই সন্তান দিগন্ত এবং সীমান্তের নামে দুইটা ইউনিয়নের নাম করা হয়েছে। যদি বর্তমান সময়ে এই পরিস্থিতি হয়, তাহলে দুঃখজনক।’

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে একটা প্রতিষ্ঠান করতে চাওয়া হয়েছিল। কিন্তু উনি (প্রধানমন্ত্রী) এটা নাকচ করেছেন, আমরা বাহবা দিয়েছি। আমরা তো মনে করি, প্রধানমন্ত্রী যেটা চান সেটাই তো হওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রী নামকরণ করেন না, অথচ ওনাদের নিচ থেকে এটা হয়।’

‘সংসদে অনেক নাম সংশোধনী পাস করতে করতে অনেক সময় চলে গেছে, বিগত ফ্যাসিস্ট সময়ে যেগুলো হয়েছিল। আবার এই সংস্কৃতিগুলো আমাদের মধ্যে যদি ফিরে আসে তবে তা দুঃখজনক,’ যোগ করেন তিনি।

Related Articles

বিয়ের নিবন্ধনে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্মসনদ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন জানিয়েছেন, বাল্যবিবাহ...

বাবার কোলে থাকা অবস্থায় ৩ বছরের শিশুকে গুলি করলো ইসরায়েল

গাজার মধ্যাঞ্চলে বাবার কোলে থাকা অবস্থায় তিন বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে...

প্রথম বিশ্বকাপেই অঘটন কেপ ভার্দের

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচেই বড় ধরনের অঘটনের জন্ম দিলো...

‘রইদ’ দেখে বাকরুদ্ধ রুমিন ফারহানা

রুমিন ফারহানাকে কখনও থামতে শোনা যায়নি। ‘রইদ’ সিনেমা দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন...