ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’: জাতিসংঘ মহাসচিব

Share

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তোনিও গুতেরেস লিখেছেন, ‘আজ ইরানের ওপর মার্কিন বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আগে থেকেই সংঘাতে লিপ্ত অঞ্চলটিতে এ হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

তিনি আরও বলেন, ‘এ সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এর ভয়ানক পরিণতি বেসামরিক মানুষ, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি। তাদের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এ সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হলো কূটনীতি। একমাত্র আশা—শান্তি’।

Related Articles

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে গোপনীয় নথিতে যা উঠে এসেছে

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট...

শিল্প মন্ত্রণালয়: রাষ্ট্রায়ত্ত বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান লোকসানে

শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান চলছে লোকসানে। আজ মঙ্গলবার শিল্প...

ঘরে ঘরে জ্বর, সতর্ক হবেন যে লক্ষণে

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বহির্বিভাগে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছিলেন...

হবিগঞ্জ মেডিকেল কলেজ ১০ বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস, জায়গা নির্ধারণেই আট বছর পার

কলেজ ক্যাম্পাস স্থাপনের জায়গা এখনো চূড়ান্ত হয়নি। সদর হাসপাতালে প্রায় ৩ হাজার...