ঢাবির সাবেক শিক্ষার্থী সংবাদ পাঠিকা সাফিনার মৃত্যু

Share

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।

সাফিনা আহমদে তরীর মা গণমাধ্যমকে জানান, হঠাৎ তার রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে যান। সেখানের  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি বড়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি চ্যানেল ২৪ এবং আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সমকালকে বলেন, মরদেহ সুরতহালে ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...