ছক্কা খেয়ে বাংলাদেশি ব্যাটারের হেলমেটে টান প্রোটিয়া বোলারের

Share

ক্রিকেটে উত্তেজনা নতুন কিছু নয়, তবে সবকিছুরই একটা সীমা থাকা উচিত। কিন্তু শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। একটি ছক্কার জবাবে শুরু হলো বাগ্‌বিতণ্ডা, যা গড়ায় শারীরিক দ্বন্দ্বে। ছক্কা হজম করেই মেজাজ হারিয়ে বাংলাদেশের ব্যাটার রিপন মন্ডলের হেলমেট টেনে ধরেন প্রোটিয়া পেসার টিপেসু এনটুলি।

ঘটনাটি ঘটে ইনিংসের ১০৫তম ওভারে। ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে গিয়ে এনটুলিকে ছক্কা হাঁকান রিপন মন্ডল। সেই শটে চটেই যান এনটুলি। পরপরই তিনি আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে আসেন রিপনের দিকে। শুরু হয় কথার লড়াই, যা একপর্যায়ে রূপ নেয় ধাক্কাধাক্কিতে।

এনটুলি উত্তেজিত হয়ে রিপনের হেলমেট ধরে টানাটানি শুরু করেন। আম্পায়ার সামনে থাকলেও থামানো যাচ্ছিল না তাকে। রিপনও হাত দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। এরপর দুই আম্পায়ার এবং আশেপাশের খেলোয়াড়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবুও এনটুলি বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত কিছু বলে যাচ্ছিলেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার আরও দুই খেলোয়াড়ও এগিয়ে এসে রিপনের সঙ্গে কথা বলেন।

এরপর অবশ্য মাঠের খেলায় ফেরে মনোযোগ। প্রথম ইনিংসে বাংলাদেশ ইমার্জিং দল অলআউট হয় ৩৭১ রানে। রিপন করেন ৪৩ রান, ৮১ বলের ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। তাকে শেষ পর্যন্ত ফিরিয়ে দেন এনটুলি নিজেই।

এর আগে প্রথম চার দিনের ম্যাচটি ড্র হয়েছিল। আর ওয়ানডে সিরিজে লড়াই করেই ট্রফি ধরে রেখেছিল স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দল।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...