জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলি

Share

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অবন্তিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলির খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল দক্ষিণ কাশ্মীরের ট্রাল এলাকায় অভিযান চালাচ্ছে। খবর এনডিটিভির।

কাশ্মীর পুলিশ এক্স পোস্টে লিখেছে, অবন্তিপুরের নাদের ও ট্রালে গোলাগুলি শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। গেল ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ। এর আগে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের শোপিয়ানে গোলাগুলিতে তিন বন্দুকধারী নিহত হয়।

এনডিটিভির প্রতিবেদন বলছে, গোলাগুলি শুরু হয় কুলগামে। পরে তা শোপিয়ানের একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দুকধারীদের ঠেকাতে যায় নিরাপত্তা বাহিনী।

ভারতীয় সেনাবাহিনী এক্স পোস্টে জানিয়েছে, ১৩ মে রাইফেলস ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোয়েকাল কেলার এলাকায় বন্দুকধারীদের উপস্থিতি নিশ্চিত হয়ে ভারতীয় সেনাবাহিনী ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযান শুরু করে। অভিযান চলাকালে বন্দুকধারীরা ব্যাপক গুলিবর্ষণ করলে তীব্র গোলাগুলি হয়, যাতে তিন চরমপন্থি নিহত হয়। অভিযান এখনও চলছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে নিয়মিতভাবে অভিযান চলছে। সেই হামলার জবাবে ৭ মে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে নয়টি ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত; এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ওই অভিযান নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে, পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হয়। তবে চুক্তি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ওঠে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...