নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলেন না সোহানরা

Share

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ ‘এ’ দল। আগের দুটি ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নিলেও শেষ ম্যাচে ৪ উইকেটে হেরে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করল নুরুল হাসান সোহানরা।

সিরিজে টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড ‘এ’। বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে পেরিয়ে যায় সফরকারীরা। রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৭৭ রান তোলার পর ধীরে ধীরে খেই হারাতে শুরু করে নিউজিল্যান্ড ‘এ’ দল।

দলীয় ১৬৬ রানে ৬ উইকেট হারানোর পর আর কোনো বিপদ হয়নি কিউই ব্যাটিং লাইন আপে। ডিন ফক্সক্রফট আর জ্যাক ফোকসের জুটিতে ৪৮.২ ওভারে ২৩১ রান নিয়ে ৪ উইকেটে জিতে দলটি। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ ও নাইম হাসান শিকার করেন দুটি করে উইকেট। তবে আগের দুই ম্যাচে দারুণ পারফর্ম করা পেসাররা আজ ছিলেন নিষ্প্রভ।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও মাঝের ওভারে ইয়াসির আলির দায়িত্বশীল ব্যাটিং এবং নাসুম আহমেদের কার্যকর ফিফটিতে লড়াই করার মতো স্কোর দাঁড় করায় বাংলাদেশ ‘এ’। নাসুম ৫০ এবং ইয়াসির ৪৮ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে স্বাগতিকরা সংগ্রহ করে ২২৭ রান।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...