সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণসভা মঙ্গলবার

Share

বিশিষ্ট লেখক, আইন ও বিচার বিভাগ বিষয়ক সাংবাদিক মিজানুর রহমান খানের স্মরণে আগামী মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক শোকসভার আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এ দিন সকাল ১০টায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় সাংবাদিক, শিক্ষাবিদ, গুণীজন ও পরিবারের সদস্যসহ অন্যরা মিজানুর রহমান খানের স্মৃতিচারণ করবেন।

স্মরণসভায় অংশ নিয়ে প্রয়াত মিজানুর রহমান খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে সবার কাছে অনুরোধ জানিয়েছেন তারই ভাই দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান ও সমকালের সিনিয়র সাংবাদিক এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।

বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খান গত ১১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর। মিজানুর রহমান খান মা, স্ত্রী, তিন সন্তান, পাঁচ ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে ভিডিও প্রকাশ: উধাও তাসনিম নিউজের অ্যাকাউন্ট

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের নিরাপত্তাব্যবস্থা ও চলাচলের সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ...

জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণসহ ৫ দাবি

জুলাই অভ্যুত্থানের ‘প্রকৃত ইতিহাস’ রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন অভ্যুত্থানে অংশ...

অপতথ্য প্রচার করা ৪০০ সোশ্যাল অ্যাকাউন্ট চিহ্নিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সংবাদপত্র ও টেলিভিশনের অনুকরণে...

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া...