মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে জামায়াতে ইসলামী’

Share

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে জামায়াতে ইসলামী সবসময় ধারণ করে। জামায়াতে ইসলামের সদস্য হতে হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি বদ্ধ থাকতে হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, ১৯৭১ কে জামায়াত ভোলেনি, অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা ছিলেন তাদের ১২/১৪ জন পরবর্তীতে প্রেসিডেন্ট, মন্ত্রী-এমপি হয়েছেন, তাদের পূনর্বাসন জামায়াত করেনি। জামায়াতকে সাথে নিয়ে আন্দোলন করা যায়, স্বার্থ ফুরালে জামায়াত জঙ্গিবাদী দল। ৭১ বিষয়ে শেখ মুজিবের সময়েই মীমাংসা হয়েছে, ক্ষমতার লোভে চেতনাবাজরা মীমাংসিত বিষয় নতুন করে টানতে চায়।

তিনি আরও বলেন, নিজামিসহ জামায়াত নেতারা যুদ্ধাপরাধ করেননি, তারা কোন বাহিনীর সদস্য ছিলেন না, রাজনৈতিক নেতা ছিলেন। খারাপ উদ্দেশ্যে তাদের যুদ্ধাপরাধী বানানো হয়েছে। দেশকে বিভক্ত করা হয়েছে। রাজনৈতিক মীমাংসিত ইস্যু ক্ষমতার জন্য বারবার টেনে আনা হয়। দেশ গড়ার এখনো সময় আছে, জাতিকে আর বিভক্ত না করি। আওয়ামী চরিত্রকে নতুন করে অনেক রাজনৈতিক দল ধারণ করা শুরু করেছে।

পরওয়ার বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন করবেন জামাতে ইসলামী অংশ নেবে, বিচার অন্তর্বর্তী সরকারকে শেষ করতে হবে। কোন তাড়াহুড়ো নয় প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের বিচার, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে নির্বাচন চায় জামায়াত।

Related Articles

কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন

লেবাননের পার্লামেন্ট বুধবার (১২ আগস্ট) বহুল প্রতীক্ষিত একটি ব্যাপক সাধারণ ক্ষমা আইন...

জাপানে ‘নজিরবিহীন’ ভারি বৃষ্টিতে আটকা হাজারো মানুষ, অন্তত পাঁচজনের মৃত্যু

জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে।...

চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে একটি জাহাজভাঙ্গা ইয়ার্ডে(শিপইয়ার্ড) দুর্ঘটনায় আট শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ...

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে।...