কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ ৫ শিকারী আটক

Share

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবন থেকে পাচার করে আনা হরিণের মাংসসহ ৫ হরিণ শিকারীকে আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা নলিয়ানের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবন থেকে হরিণের মাংস পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনের নলিয়ান এলাকায় অভিযান চালানো হয়। কোষ্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর সময় একটি কাঠের বোট জব্দ করা হয়।

বোটটি তল­াশি করে ২৫ কেজি হরিণের মাংস, হরিণ শিকারের ৮০টি ফাঁদসহ ৫ শিকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করেন।

আটক হরিণ শিকারীরা হলো মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) এবং মোঃ মামুন (৩৫)। এরা সবাই  খুলনার কয়রা থানার বাসিন্দা।

জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় এ কর্মকর্তা।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...