সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত

Share

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে শনিবার একটি বিমান হামলায় আল-কায়েদা-সম্পর্কিত সন্ত্রাসী সংগঠন হুররাস আল-দিনের (এইচএডি) এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) তাদের বিবৃতিতে জানিয়েছে, এ হামলার লক্ষ্য ছিল হুররাস আল-দিনের সিনিয়র অর্থ ও সরবরাহ কর্মকর্তা, তবে তারা ওই ব্যক্তির নাম উল্লেখ করেনি। সেন্টকম আরও জানিয়েছে, এই হামলা সন্ত্রাসী সংগঠনগুলোর বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের ওপর হামলার পরিকল্পনা ব্যাহত করতে পরিচালিত হয়েছিল।

এর আগে ৩০ জানুয়ারি সেন্টকম আরেকটি বিমান হামলায় হুররাস আল-দিনের সিনিয়র সদস্য মুহাম্মদ সালাহ আল-জাবিরকে হত্যা করেছিল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হুররাস আল-দিন ২০১৯ সালে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয় এবং এর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়।

সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, আমরা আমাদের মাতৃভূমি ও মিত্রদের রক্ষা করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। তথ্য: এএফপি

Related Articles

বাংলাদেশি বৃদ্ধকে ফেরত দেয়ার দাবিতে ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলার বিরাজোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তমিজ উদ্দিন নামের এক...

একটি চক্র সুপরিকল্পিতভাবে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল...

বাংলাদেশি ৩ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে নাফ নদের মোহনা থেকে বাংলাদেশি তিন...

জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে জ্বালানি বিভাগের ব্যাখ্যা

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা দিয়েছে জ্বালানি...