গাইবান্ধা জেনারেল হাসপাতাল: মারধরের প্রতিবাদে বহির্বিভাগে সেবা বন্ধ

Share

গাইবান্ধা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে আজ বুধবার সকাল থেকে চিকিৎসাসেবা পাননি রোগীরা। লাঞ্ছিত করার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। তাঁর স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ এনে এক চিকিৎসককে লাঞ্ছিত ও দুই নার্সকে মারধর করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মেহেদী ইকবাল বলেন, ‘চিকিৎসক ও নার্সদের সেবা কার্যক্রম চালু রাখার জন্য অনুরোধ করেছিলাম। তারপরও তাঁরা বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। তবে অন্তর্বিভাগে স্বাভাবিক কার্যক্রম চলছে।’

মেহেদী ইকবাল আরও বলেন, ‘যদি ভুল চিকিৎসায় কোনো রোগীর মৃত্যু হয়, তাহলে রোগীর আত্মীয়স্বজন আমার কাছে অভিযোগ দিতে পারতেন। আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তাঁরা চিকিৎসক ও নার্সের ওপর হামলা চালান এবং লাঞ্ছিত করেন। এটা বেআইনি। আমরা থানায় অভিযোগ করেছি।’

কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে এসে রোগীরা বাধ্য হয়ে ফিরে যান। সকালে ছেলেকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন গাইবান্ধা শহরের পলাশপাড়া এলাকার নজরুল ইসলাম। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টায় ছোট ছেলেকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ ছিল।’

এ সম্পর্কে আজ বেলা পৌনে চারটার দিকে সিভিল সার্জন আ ম আখতারুজ্জামান বলেন, চিকিৎসক ও নার্সদের মারধর ও লাঞ্ছিত করার বিষয়টি দুঃখজনক। চিকিৎসক ও নার্সদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।

Related Articles

ডেঙ্গুতে মানুষ মরে, ব্যাংক-ব্যালেন্স বাড়ে মিজানের

মশা নিধন এখন কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশকের নামে সিটি করপোরেশনে সরবরাহ...

সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ

দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার...

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২০০

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, তবে একই সময়ে...

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়াল

দেশে ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ৭২৬ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে...