ঢাকায় আসছেন বিশ্বকাপ মাতানো সঞ্জয় দেব

Share

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব। তিনি এবার আসছেন ঢাকায়। রাজধানীতে অনুষ্ঠিতব্য ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ বিশেষ লাইভ পারফরম্যান্স করবেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলবে এই ছয় দিনব্যাপী আয়োজন। উৎসবের সমাপনী দিনে, ২০ জুলাই, মঞ্চে উঠবেন সঞ্জয় দেব।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে আয়োজিত এই ফ্যান ফেস্টে ম্যাচের সরাসরি সম্প্রচারের পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে নানা বিনোদনমূলক আয়োজন।

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। তবে তার বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিষয়ে স্নাতক সম্পন্ন করলেও ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল গভীর আগ্রহ।

সঞ্জয়ের বাবা সন্তোষ দেব ও মা মিতা দেব। তার পারিবারিক শিকড় সুনামগঞ্জে। পরিবারের সাংস্কৃতিক পরিবেশেই সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন এবং নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে কাজ শুরু করেন।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন সঞ্জয়। তাঁর সহযোগিতার তালিকায় রয়েছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান এবং জেফার রহমান।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করার পর এবার দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী।

 

Related Articles

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়: ফিলিস্তিনি রাজনীতিবিদ

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) আর কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রীড়া...

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘অস্বাভাবিক মাত্রার’ দাবানল

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে অবস্থিত ঐতিহাসিক ফনতেনব্লো (Fontainebleau) বনে ভয়াবহ দাবানল ছড়িয়ে...

জোটের শরিকদের সঙ্গে দূরত্ব কমাতে যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর...

ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেফতার...