হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে দাবি ট্রাম্পের

Share

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, এই নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র বজায় রাখবে। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার বিশ্বাস, আমরা এটি বজায় রাখব।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে সবাই ‘স্টিলের দেয়াল’ হিসেবে অভিহিত করছে এবং ‘এ বিষয়ে ইরানের কিছুই করার নেই’।

এর আগে ট্রাম্প প্রশাসন বারবার দাবি করেছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ও নজরদারি জোরদার করা হয়েছে। তবে ট্রাম্পের সর্বশেষ এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের বিরোধ এবং জ্বালানি পরিবহন নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যে ট্রাম্পের এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল...

একযোগে পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে রদবদল

বাংলাদেশ পুলিশে কর্মরত উপমহাপুলিশ পরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি করে...

বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে কাজ করাই সরকারের মূল লক্ষ্য উল্লেখ করে অর্থ ও...

ওবায়দুল কাদের ছিলেন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ...