সালমান খানের সবচেয়ে প্রিয় খাবার

Share

বলিউডের ‘সুলতান’ তিনি। বরাবরই অত্যাধিক সাস্থ্য সচেতন এ মেগা সুপারস্টার। যাকে বলে ফিটনেস ফ্রিক। তবে তিনিও সামনে সুস্বাদু খাবার পেলে ডায়েট চার্টের কথা দিব্যি ভুলে যান।

‘দ্য ডেভিল অব কিক’ হলেন বিরিয়ানি প্রেমিক। তবে বাইরের নয় বরং মা সালমার হাতে রান্না করা বিরিয়ানি খেতে পছন্দ করেন তিনি।

বিরিয়ানির পাশাপাশি সালমান খান কাবাব খেতেও অনেক পছন্দ করেন। স্ট্রিট ফুডের প্রতিও আকর্ষণ রয়েছে এ সুপারস্টারের।

তবে বরাবরই মেগা বলিউড সুপারস্টার সালমান খান স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত। ১-২ দিন ডায়েট এলোমেলো হয়ে গেলেও পরে শরীরচর্চা করে তা পুষিয়ে নেন তিনি।

৫৫ বছরের এ সুপারস্টারের ফিটনেস এখনো সবাইকে তাক লাগিয়ে দেয়। বুঝতেই পারছেন, তিনি ব্যক্তিগত জীবনে কতটা স্বাস্থ্য সচেতন। সালমান খান এ বিষয়ে বলেন, ‘আমি নিয়মিত দৌঁড়ায়, সুইমিং করি, জিমে গিয়ে শরীরচর্চা করি। সঙ্গে সঠিক খাবার খেয়ে থাকি।’

‘যদিও আমি একটু দেরি করে ঘুমায়। কারণ সহজে আমার ঘুম আসে না। বরাবরই প্রক্রিয়াজাতকরণ এবং মিষ্টিজাতীয় খাবার পরিহার করি, বলে জানান তিনি।

সুপারস্টার সালমান খান তার পছন্দের খাবার সম্পর্কে আরও জানান, ‘আমার ডায়েটে প্রোটিন বেশি থাকে। মায়ের রান্না করা ডালই আমার সর্বকালের প্রিয়। এ ছাড়াও আমার পছন্দের খাবারগুলোর মধ্যে রাজমা, চাওয়াল এবং রুটি প্রায় দিনই থাকে।

‘সকালে শরীরচর্চার আগে চারটি ডিমের সাদা অংশ এবং দুধ খেয়ে থাকি। মাঝে মাছে প্রোটিন শেক ও দুটি ডিমের সাদা অংশ খায়। শরীরচর্চার পরে প্রোটিন বার, ওটস, বাদাম এবং তিনটি ডিমের সাদা অংশ খায়।

দুপুরের খাবারে থাকে চিকেন, বিফ বা মাটন, ভাজা মাছ, সালাদ এবং প্রচুর ফল। রাতের খাবারে চিকেন, মাছ, শাক-সবজি বা স্যুপ থাকে।’

Related Articles

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কটা রুমমেটের মতো? ‘প্যারালাল লাইফ সিন্ড্রোম’ চেনার উপায়

যেকোনো দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে শুরুর দিকের সেই তীব্র আবেগ...

কারাগারেই স্টুডিও, বিশ্বজুড়ে ছড়াচ্ছে বন্দিদের গান

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি কুখ্যাত কারাগারের নাম ‘নিউ বেল’। দেশটির বন্দরনগরী...

প্যাস্টেল লুকে স্নিগ্ধ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি শেট্টি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি শেট্টি বরাবরই তার অনাড়ম্বর অথচ স্টাইলিশ ফ্যাশন...

সত্যি ভালোবাসছেন নাকি কেবল আত্মতৃপ্তির জন্য সম্পর্ক: ‘ভ্যালিডেইশন ডেইটিং’?

ডিজিটাল ডেইটিংয়ের যুগে অনেকেই নিয়মিত নতুন সম্পর্কের জন্য নিজেদের উন্মুখ রাখেন। তবে...