যে ইচ্ছা পূরণ হয়নি এটিএম শামসুজ্জামানের

Share

চলচ্চিত্র ও নাটকের প্রিয়মুখ এটিএম শামসুজ্জামান সবাইকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন পরপারে। মৃত্যুর পর জানা গেলে তার একটি ইচ্ছার কথা, যেটি পূরণ হয়নি।

জীবনের শেষ দিকে এসে পরিবারের সদস্যরা শেষ দিকে এটিএমের সব ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়ে পূরণ করার চেষ্টা করেছেন। তবে এটিএমের একটি আক্ষেপ রয়ে গেছে, যা মৃত্যুর আগে পূরণ হয়নি। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে না পারার আফসোস পোড়াচ্ছে তার সন্তানদের। এমনটি জানিয়েছেন এটিএমের মেয়ে কোয়েল আহমেদ।

তিনি জানান, এটিএম শামসুজ্জামানের ইচ্ছা ছিল একটি ছবি নির্মাণের। এই ইচ্ছা পূরণে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু সেটি আর হয়ে উঠেনি।

কোয়েলের ভাষ্য, সন্তান হিসেবে একটি আফসোস আমাদের পোড়াচ্ছে। বাবার সব ইচ্ছে আমরা সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেছি। শুধু একটি ইচ্ছে আপনারা (সাংবাদিক) প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেননি। বাবার খুব ইচ্ছে ছিল বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র বানাবেন। কিন্তু সেটা তিনি করতে পারলেন না। বাবার জীবনে এই একটাই আফসোস থেকে গেল। প্রধানমন্ত্রী জানতে পারলেন না- তার ইচ্ছের কথা। এখন বাবা নেই, আর কোনো ইচ্ছে নেই।’

প্রধানমন্ত্রীর অনুদান পাওয়ার পর এটিএমের অনুভূতি সম্পর্কে জানাতে মেয়ে কোয়েল বলেন, প্রধানমন্ত্রী যখন ১০ লাখ টাকা আমার বাবাকে দিলেন, অনেকেই বললেন, ‘মাত্র এই ক’টাকা দিয়েছেন উনাকে’। বাবা পাল্টা জবাব দিয়েছেন, ‘এটা কি আমার বাবার টাকা? নাকি আমি রোজগার করে প্রধানমন্ত্রীর তহবিলে দিতাম। তিনি টাকা দিয়েছেন, এটাই সম্মান। এটাই আমার জন্য অনেক বেশি’। আমার বাবা সর্বশেষ উনার (প্রধানমন্ত্রী) সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।’’

প্রসঙ্গত, শনিবার সূত্রাপুরের বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এটিএম। বিকাল ৫টা ৪০ মিনিটে এটিএম শামসুজ্জামান সমাহিত করা হয়েছে।

Related Articles

কারাগারেই স্টুডিও, বিশ্বজুড়ে ছড়াচ্ছে বন্দিদের গান

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি কুখ্যাত কারাগারের নাম ‘নিউ বেল’। দেশটির বন্দরনগরী...

ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় বন্ধ ক্যাটরিনার ফ্যান পেজ

শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও বিতর্কিত পরীক্ষাপদ্ধতি সংস্কারের প্রশ্নে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের...

ভারতে শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলনে সালমান খানের সমর্থন

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্য। এই ইস্যুতে এবার মুখ খুললেন বলিউড...

সালমান শাহ হত্যা : ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ আগস্ট

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার...