কত টাকায় প্রিয়াংকার বাড়ি ভাড়া নিয়েছেন জ্যাকুলিন?

Share

বলিউড সেনসেশন জ্যাকুলিন ফার্নান্দেজ বাড়ি খুঁজছিলেন। মনের মতো বাড়ি পেয়েও গেছেন। সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াংকার বাসায় উঠেছেন তিনি।

এর আগে জ্যাকুলিন ছিলেন মুম্বাইয়ের বান্দ্রায়। এখন জুহুতে প্রিয়াংকা চোপড়ার অ্যাপার্টমেন্টে থাকেন। এ জন্য তাকে চড়ামূল্য গুনতে হচ্ছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল– শ্রীলংকান বিউটি জ্যাকুলিনের ঠিকানা এখন প্রিয়াংকা চোপড়ার পুরনো বাড়িতে। বাড়িটি সাত কোটি রুপিতে কিনেছিলেন প্রিয়াংকা। সেখানে প্রিয়াংকা ও নিক জোনাসের বিবাহপূর্ব আয়োজন হয়েছিল। সেই বাড়িটি ভাড়া নিয়েছেন জ্যাকুলিন।

বলিউড হাঙ্গামার খবর– ২০২০ সালের ২৩ অক্টোবর ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলা ইজারা নেন জ্যাকুলিন। ইজারার মেয়াদ তিন বছর। আর এ জন্য জ্যাকুলিনকে প্রতি মাসে ভাড়া গুনতে হচ্ছে ৬.৭৮ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা সাত লাখ ৮০ হাজার টাকার বেশি। এত ভাড়া গুনেও মনের মতো বাসা পেয়ে খুশি জ্যাকুলিন।

সামনে ‘সার্কাস’ সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে জ্যাকুলিন ফার্নান্দেজকে। বলি সুপারস্টার সালমান খানের ‘কিক টু’ সিনেমায়ও থাকছেন তিনি।

Related Articles

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় প্রথমবার বাংলাদেশি সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস  ও টরন্টোর পর এবার লন্ডনে পাড়ি জমাচ্ছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট...

অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনা মামলায় কারাগারে প্রেমিক

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় হাসিবুর...

স্বাধীনতা দিবসের আগের রাতে ভারতে রাজপথের মিছিলে জয়া আহসান

ভারতের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে অভিনেত্রী জয়া আহসানের সম্পর্ক অনেকদিনের। কলকাতার বড় সিনেমাগুলোতে...