কঙ্গনার ‘ইমার্জেন্সি’-এর প্রভাব আস্তে আস্তে বাড়ছে

Share

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুক্রবার (১৭) জানুয়ারি মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’। এতে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। তবে প্রথম দিন থেকেই সিনেমাটি বক্স অফিসে ধীরগতিতে এগোচ্ছে। মুক্তির তিন দিনে এর আয় দাঁড়িয়েছে ১০.৪৫ কোটি রুপি। খবর : স্যাকনিল্ক

বাণিজ্য এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মুক্তির প্রথম দিনে ইমার্জেন্সি আড়াই কোটি আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে। দ্বিতীয় দিন আয় বেড়ে দাঁড়ায় সাড়ে তিন কোটি রুপিতে। এরপর তৃতীয় দিনে আয় করেছে ৪.৩৫ কোটি রুপি, যা দ্বিতীয় দিনের আয়ের থেকে সামান্য বেশি। ভারতীয় এই গণমাধ্যমের তথ্য অনুযায়ী হিন্দি ভাষায় সিনেমাটির আয় বেশি হয়েছে।

সিনেমাটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন এবং ১৯৭৫ সালের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের ওপর নির্মিত হয়েছে। কঙ্গনা এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন।

কঙ্গনা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, ভিসাক নায়ার, মহিমা চৌধুরী, মিলিন্দ সুমনের মতো তারকা। অভিনয়ের পাশাপাশি এটি নির্মাণের দায়িত্বেও ছিলেন কঙ্গনা।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...