আরেকটি হলুদ কার্ড পেলেই সেমি-ফাইনাল খেলতে পারবেন না যারা

Share

শেষ ষোলোর পর শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল পর্ব। এই রাউন্ডের আট দলের জন্যই রয়েছে একটি দুর্ভাবনার জায়গা। দেড় ডজন খেলোয়াড় শেষ আটে আরেকটি হলুদ কার্ড পেলে সম্ভাব্য সেমি-ফাইনালে খেলার সুযোগ হারাবেন।

সবচেয়ে বেশি দুর্ভাবনা ইংল্যান্ড ও মরক্কোর জন্য। এই দুই দলের চার জন করে খেলোয়াড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন। সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিন জন করে এবং স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও নরওয়ের একজন করে খেলোয়াড় আছেন এই তালিকায়।

টুর্নামেন্ট চলাকালীন হলুদ কার্ডের হিসাব দুইবার নতুন করে শুরু হয়: একবার গ্রুপ পর্বের পর এবং আবার কোয়ার্টার-ফাইনালের পর।

কোনো খেলোয়াড় শেষ বত্রিশ, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনাল- এই তিন ম্যাচের দুটিতে হলুদ কার্ড পেলে, তিনি স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

অর্থাৎ কোনো খেলোয়াড় শেষ বত্রিশ ও শেষ ষোলোয় হলুদ কার্ড পেলে, তিনি তার দলের কোয়ার্টার-ফাইনালে খেলতে পারবেন না। একইভাবে শেষ বত্রিশ বা শেষ ষোলোর যেকোনো একটিতে এবং তারপর কোয়ার্টার-ফাইনালে হলুদ কার্ড পেলে তিনি সেমি-ফাইনাল থেকে বাদ পড়বেন।

যেহেতু কোয়ার্টার-ফাইনালের পর হলুদ কার্ডের তালিকা আবার নতুন করে শুরু হয়, তাই হলুদ কার্ডের সংখ্যার কারণে কোনো খেলোয়াড় ফাইনালের জন্য নিষিদ্ধ হবেন না। কেবল সেমি-ফাইনালে লাল কার্ড পেলেই ফাইনালে খেলতে পারবেন না তিনি।

লাল কার্ড পাওয়া খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন।

সহিংস আচরণের ক্ষেত্রে ফিফার শৃঙ্খলা কমিটি আরও নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার রাখে।

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন যারা:

মরক্কো: ইসা জিওপ, আশরাফ হাকিমি, রেদুয়ান হালহাল, বিলাল এল কানুস

ফ্রান্স: মানু কোনে, মাইকেল ওলিসে, বাহডলে বাহকোলা

স্পেন: ফেররান তরেস

বেলজিয়াম: ব্রান্দন মাখেলে

আর্জেন্টিনা: গন্জালো মন্তিয়েল

সুইজারল্যান্ড: গ্রানিত জাকা, দেনিস জাকারিয়া, মিরো মুহাইম

ইংল্যান্ড: জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেয়ি

নরওয়ে: আন্তোনিও নুসা

কোয়ার্টার-ফাইনালের লাইনআপ:

ফ্রান্স-মরক্কো

স্পেন-বেলজিয়াম

নরওয়ে-ইংল্যান্ড

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...