রাজধানীতে গণঅধিকারের নতুন কর্মসূচি ঘোষণা

Share

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (২২ জুন) রাত ৮টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে জনগণ কোনোদিন ক্ষমা করবে না। তিনি অভিযোগ করেন, দলটি আবারও সহিংসতা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

হাসান আল মামুন আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। বিদেশে অবস্থানরত নেতাদের বক্তব্যে প্ররোচিত হয়ে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা না করে, সে আহ্বানও জানান তিনি।

সমাবেশ থেকে তিনি ২৩ জুন দেশব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন এবং দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।

হাসান আল মামুন আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা উচিত। বিদেশে অবস্থানরত নেতাদের বক্তব্যে প্ররোচিত হয়ে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা না করে, সে আহ্বানও জানান তিনি।

সমাবেশ থেকে তিনি ২৩ জুন দেশব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন এবং দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির যে কোনো সাংগঠনিক তৎপরতার বিষয়ে প্রশাসনের সতর্ক থাকা প্রয়োজন। তিনি দাবি করেন, সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলায় গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও রাজপথে অবস্থান করবেন।

ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিজামউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত এবং মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং দলীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...