কাতারে অবস্থানরত মার্কিনিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

Share

কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিনিদের সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, এক ইমেইল বার্তায় দূতাবাস জানিয়েছে- ‘সতর্কতার অংশ হিসেবে’ এই পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত বিশাল আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে বহু উড়োজাহাজ সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মার্কিন কর্মীদের ঘাঁটিটিতে প্রবেশে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ঘাঁটিতে সাধারণত একাধিক সি-১৭ পরিবহন বিমান, এফ-১৫ যুদ্ধবিমান ও গোয়েন্দা ড্রোন দেখা যায়।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...