শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

Share

শপথের চেয়ে হাইকোর্টে এখনও রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।

আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, ‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত কোনো কিছু হয়নি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা ইন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।’

প্রসঙ্গত, রোবরার বিভিন্ন গণমাধ্যমে শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশরাক হোসেন মর্মে সংবাদ প্রকাশিত করেছে। এর পরিপ্রেক্ষিতে এ বিবৃতি পাঠান বিএনপি নেতা ইশরাক হোসেন।

Related Articles

মাতারবাড়ি মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন উদ্যোগ গভীর সমুদ্রবন্দর, ১ হাজার...

নিজেদের অপকর্ম উধাও করল জামায়াত

১৯৪৭-এর দেশভাগ থেকে ২০২৪-এর গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে করা আলোকচিত্র প্রদর্শনীতে একাত্তরের...

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

এক সময় গোটা বিশ্ব সব মানুষের ছিল। মানুষ ঘুরে বেড়াতো এক অঞ্চল...

মার্কিন ভিসায় বড় পরিবর্তনের আভাস

মার্কিন ভিসাব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। চাকরি হারানো বিদেশি কর্মীদের নতুন...