শিক্ষাখাতে ইউনেসকো ও ইউনিসেফ ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে: শিক্ষামন্ত্রী

Share

বাংলাদেশের শিক্ষাখাতের সার্বিক উন্নয়নে ইউনেসকো ও ইউনিসেফ থেকে ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা অনুমোদন করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ২২০ কোটি টাকারও বেশি।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার (২ জুলাই) ইউনেসকো আয়োজিত এক অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানটি হয়।

এহছানুল হক মিলন বলেন, ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশনের (জিপিই) আওতায় ইউনেসকো ও ইউনিসেফের হাত ধরে বাংলাদেশের শিক্ষাখাতে আমরা ৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাচ্ছি। এটি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। অনুমোদিত এ বিশাল অঙ্কের অর্থায়ন বাংলাদেশের শিক্ষাব্যবস্থার রূপান্তরে সরাসরি ভূমিকা রাখবে।’

তবে এ অর্থ কোন খাতে, কীভাবে ব্যয় করা হবে তা তাৎক্ষণিক জানানো হয়নি। পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

 

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...