দিল্লির পরিবর্তে এখন ঢাকাতেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা

Share

এখন থেকে অস্ট্রেলিয়ার ভিসা ভারতের দিল্লির পরিবর্তে ঢাকা থেকেই দেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের ফোনালাপ হয়। এ সময় টনি বার্ক জানান, এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ করা হবে।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উপদেষ্টা পরিষদকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কাছে এই অনুরোধ করেছিলেন।

এর আগে, অস্ট্রেলিয়া নয়াদিল্লিতে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ করত।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...