১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ

Share

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারী অভিযোগ জানিয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১০৩টি অভিযোগ গৃহীত হয়েছে।

এতে বলা হয়, প্রাপ্ত অভিযোগের যেসব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)।

বিজ্ঞপ্তিতে হটলাইন নম্বরসমূহে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ করা হয়েছে।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...