জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা

Share

আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে আগামী জাতীয় নির্বাচনে যারা প্রবাসে রয়েছেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এর প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানানো হয়।

এর আগে, ইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর এজন্য যেকোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে।’

আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও তারা জানতে চেয়েছিলেন আমাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে। তারা সহায়তা করতে চান। আমরা যা যা করছি, সেসব বিষয়ে জানানো হয়েছে তাদের।

অবজারভার রিভাইস করা হবে, এছাড়া কেনাকাটার ব‍্যাপার আছে  এসব কথা জানিয়ে ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টাইমলাইন যাতে আমরা মিস না করি সেটাও বলা হয়েছে জানান তিনি।

সিইসি আরও বলেন, নির্বাচনে ও ভোটের জন্য পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন।

Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...