আ.লীগ নেতা নাহিদ গ্রেপ্তার

Share

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা মো. মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডোমার থানা পুলিশ নাহিদকে নীলফামারী জেলা কারাগারে পাঠায়।

গ্রেপ্তার নাহিদ নীলফামারীর ডোমার উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। এছাড়াও নাহিদ আওয়ামী লীগের অঙ্গসংগঠন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে শনিবার ভোরে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর রমনা থানা পুলিশ তাকে ডোমার থানার কাছে হস্তান্তর করে। বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

Related Articles

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।...

মুজাফফরের ‘সন্দেহজনক ফেইসবুক যোগাযোগ’, তথ্য চেয়ে মেটাকে চিঠি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর পর গ্রেপ্তার...

রাশিয়ায় মোতায়েন হচ্ছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট: ইউক্রেইন

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউনিট রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছেন...

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে যমুনা সেতু...