সীমান্তে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

Share
দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মো. আল আমিন নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার এনায়েতপুর সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান।
জানা যায়, উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর সীমান্তের শূন্য রেখার ৩২৩নং পিলারের পাশ থেকে আল আমিনকে ধরে নিয়ে যাওয়া হয়। আল আমিন দ্বীপনগর গ্রামে আইজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে এনায়েতপুরের দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩নং পিলারের পাশে আল আমিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। তবে কী কারণে তাকে আটক করে নিয়ে যায় তা এখনও জানা যায়নি।
এ দিকে দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ইউপি সদস্য আবু সুফিয়ান বলেন, ‘বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক আল আমিনকে হস্তান্তর করার কথা রয়েছে। এ ঘটনায় পর স্থানীয়রা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।’
Related Articles

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী অভিযান, আটক ১৬৪ বাংলাদেশি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী আরও একটি বড় অভিযান পরিচালনা করেছে দেশটির অভিবাসন...

নতুন মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন: ইরান

ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশকে শাস্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ঢাকার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ শুরু

ঢাকার ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক বৈচিত্র্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে  শনিবার...

পাহাড়ি-বাঙালির সম্প্রীতি বজায় রেখে কাজ করার অঙ্গীকার নব নিযুক্ত মন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলের স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব...