ছবি : সংগৃহীত

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

Share

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে তাদের মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলাপ হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা গত ২০ জানুয়ারি দিবাগত রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের জুরিখের উদ্দেশে রওনা করেন। স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি জুরিখে পৌঁছান। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম। চার দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

Related Articles

তেল চুরির অভিযোগে পরিবহন তত্ত্বাধায়ক আরিফ চৌধুরীকে অব্যাহতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিবহন তত্ত্বাধায়ক আরিফ চৌধুরীকে অবশেষে দায়িত্ব থেকে...

“আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি”

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি এবং যাবেও না বলে মন্তব্য...

ম্যাচের আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, নিউইয়র্কে উত্তেজনা

যুক্তরাষ্ট্রে চলমান ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখনই...

থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম

রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় অপরাধীদের ধরতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা...