খুলনা শিবিরে ধাক্কা!

Share

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরুর দুর্দশা কাটিয়ে শেষ চার নিশ্চিত করেছে জেমকন খুলনা। প্রথম কোয়ালিফায়ারে আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৫টায় গাজী গ্রুপ চট্রগ্রামের মুখোমুখি হবে তারা। এর আগেই বড় ধাক্কা খেয়েছে খুলনা শিবির। বাবার মৃত্যুর কারণে এই ম্যাচে খেলতে পারবেন না তাদের অন্যতম সেরা পেসার শহিদুল ইসলাম।

গতকাল রবিবার (১৩ ডিসেম্বর) না ফেরার দেশে পাড়ি জমান শহিদুলের বাবা। জন্মদাতা পিতাকে শেষ দেখা দেখতে গতকাল রাতেই নারায়ণগঞ্জে নিজের বাড়িতে ফিরে যান তিনি। তার পরিবর্তে দলে কে যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়। তবে করোনা নেগেটিভ আসলে আজ রাতেই টিম হোটেলে উঠতে পারবেন এই পেসার। খুলনার কোচ মিজানুর রহমান বাবুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মিজানুর রহমান বলেন, ‘শহিদুলের বাবা আর নেই। এই অবস্থায় তাকে বায়ো-বাবলে রাখা যায় না। তাই কাল রাতে ওকে আমরা ছেড়ে দিয়েছি। প্রথম কোয়ালিফায়ারে তার খেলা সম্ভব না। যদি আজ রাতের মধ্যে ফিরে আসতে পারে তাহলে কোভিড টেস্টের পর আমাদের সাথে যোগ দিতে পারবে।’

গ্রুপ পর্বের ৭ ম্যাচে খুলনার প্রতিনিধিত্ব করেন শহিদুল। শিকার করেন ১৩ উইকেট। যেটা চলতি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...