শেহবাগের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল বাংলাদেশ

Share

বীরেন্দ্রর শেহবাগের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল বাংলাদেশ দল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের উদ্বোধনী ম্যাচে জয়ে উড়ন্ত সূচনা করল স্বাগতিক ভারত।

বাংলাদেশ দলের বিপক্ষে ১১০ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনীতে ১১৪ রানের জুটি গড়ে ৫৯ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় নিশ্চিত করেন দুই ওপেনার শেহবাগ ও শচীন টেন্ডুলকার।

শুক্রবার (৫ মার্চ) ভারতের রায়পুরের শহীদ বির নারায়ণ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দুই ওপেনার বিরেন্দ্র শেওয়াগ ও শচীন টেন্ডুলকার মাত্র ১০ ওভার ১ বল ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেওয়াগ ৩৫ বলে ৮০ ও শচীন ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে নাজিম উদ্দিনের ৪৯ রানে ভর করে ১০৯ রান করে বাংলাদেশের কিংবদন্তী ক্রিকেটাররা। ২ ওপেনার জাভেদ ওমর ও নাজিম উদ্দিন দারুণ শুরু এনে দেন। ১২ রানে জাভেদ আউট হয়ে গেলে ৫৯ রানে ভাঙে ওপেনিং জুটি।

এরপর নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। একাই লড়ছিলেন নাজিমউদ্দিন। তিনি ৩৩ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে ৪৯ রান করেন। দলীয় ৭১ রানে তিনি সাজঘরে ফেরেন। এরপর বাকি ৩৮ রানে বাংলাদেশ হারায় ৮ উইকেট। ১২ রান আসে রাজিন সালেহর ব্যাট থেকে। আর কেউই ২ অঙ্কের ঘরে যেতে পারেননি।

ভারতের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...