টেস্ট বাদ দিয়ে আইপিএলে সাকিব! যা বললেন হার্শা ভোগলে

Share

জাতীয় দলের খেলা ছেড়ে ‘আইপিএল প্রেমে’ মত্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে ডাক পাওয়ায় দেশের হয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবেন না তিনি।

দেশকে গুরুত্ব না দিয়ে আইপিএলকে অগ্রাধিকার দেওয়ায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন সাকিব। তীর্যক বিষবাক্যে বিদ্ধ হচ্ছেন এই তারকা অলরাউন্ডার।

এমন পরিস্থিতিতে সাকিবের পাশে দাঁড়িয়েছেন ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

তার মতে, টেস্ট ক্রিকেট থেকে ছুটি নিয়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত অযৌক্তিক নয় সাকিবের।

তিনি যুক্তি দেখান, আগামী দুই বছরে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এ বিষয়টিও হার্শার কাছে গুরুত্বপূর্ণ।

এক টুইটবার্তায় ভোগলে বলেন, ‘সাকিবই নন, আরও অনেকেই এখন দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকেও বেছে নিচ্ছেন। সাকিব শ্রীলংকার বিপক্ষে টেস্ট না খেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলবে। আগামী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই আইপিএলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত কঠিন হচ্ছে না।’

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...