নিউজিল্যান্ড সফরের জন্য ১৯ জনের দল ঘোষণা শুক্রবার

Share

আগেই জানা, নিউজিল্যান্ডগামী জাতীয় দলের ক্রিকেটাররা ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) করোনার টিকা নেবেন। যেহেতু টিকা দেয়া হবে, তাই ধারণা করা হচ্ছিল তার আগের দিনই (বুধবার) হয়তো দল সফরের দল ঘোষণা করা হবে।

কিন্তু না। আজ আর দল ঘোষণা হয়নি। কালও হবে না। নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে আর টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা হবে আগামী পরশুদিন অর্থাৎ শুক্রবার। তার আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় কুর্মিটোলা হাসপাতালে জাতীয় দলের ক্রিকেটাররা করোনার টিকা দেবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। আর টিকা দেয়া শুরু হবে বেলা পৌনে ১১টার দিকে। শুরুতেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টিকা নেবেন বলেও জানা গেছে।

এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, শুক্রবার সকালে দল ঘোষণা করা হবে। নান্নু বলেন, ‘যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করবো।’

নান্নু আরও জানান, প্রথমে কথা ছিল দল হবে ২০ জনের, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন ১৯ জন।

Related Articles

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

রুদ্ধশ্বাস অপেক্ষা। একের পর এক আক্রমণ, শটের পর শট- গোলই করতে পারছিলো...

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের

প্রথমার্ধে চার গোল হজম করা ফ্রান্স বিরতি থেকে ফিরেই পেল জালের দেখা।...

১০ গোলের পাগলাটে ম্যাচ, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ায় যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিল ফ্রান্স। অন্তত প্রথমার্ধে তাদের...

আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ দেখতে বাংলাদেশে দুই আর্জেন্টাইন নাগরিক

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বিরাজ করছে।...